পাবনায় জুলহাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড গ্রেফতার

পাবনা প্রতিনিধি
১৪ জুলাই ২০১৭, ১৮:২৮আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১৮:২৮

পাবনা পাবনার বেড়া উপজেলার আমিনপুরের ঢালারচর এলাকার চরমপন্থী নেতা দুল্লা শেখ ওরফে শামীমকে (২৫) অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।

দুল্লা শেখ ওরফে শামীমের বাড়ি আমিনপুর থানার মিরপুর গ্রামে। সে ঢালারচর এলাকার চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএল লাল পতাকা’র আঞ্চলিক নেতা জুলহাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম তাজুল হুদা জানান, মিরপুর গ্রামে চরমপন্থীদের গোপন বৈঠক হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে সুজানগর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে অভিযানে যায় পুলিশ। অভিযানে নিজ বাড়ি থেকে চরমপন্থী নেতা দুল্লা শেখ ওরফে শামীমকে গ্রেফতার করলেও অন্যরা পালিয়ে যায়। এ সময় তার বাড়ি থেকে একটি শাটারগান, একটি কাটা রাইফেল, ৪ রাউন্ড কার্তুজ, ৩৮ ইঞ্চি লম্বা একটি রামদা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত দুল্লা ওরফে শামীমের বিরুদ্ধে বেড়া, আমিনপুর, সুজানগর থানায় বেশকিছু মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের পর আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

/বিএল/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান