পাবিপ্রবি’র ৫ ছাত্রলীগ নেতা সাময়িক বহিষ্কার

পাবনা প্রতিনিধি
১৮ জুলাই ২০১৭, ১৫:২৫আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৫:৩১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ এবং ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের পাঁচ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সোমবার রাতে তাদের বহিষ্কারের চিঠি দেওয়া হয়। হল বরাদ্দে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পাসে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ও বঙ্গবন্ধু হলের দুটি কক্ষ ভাঙচুর করার দায়ে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে তাদের বহিষ্কার করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিনজন সভাপতি ইয়াসির আরাফাত, মাহমুদ চৌধুরী আসিফ, আব্দুল্লাহ আল মারুফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ কামাল তুহিন ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে সাময়িক বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, সোমবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে, এর সঙ্গে আমি কোনোভাবেই জড়িত না। কেন্দ্রীয় নেতাদের কাছে ভুল তথ্য দিয়ে আমাকে বহিষ্কার করানো হয়েছে। আশাকরি কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ সঠিক তদন্তের মাধ্যমে আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করবেন।

অপরদিকে বহিষ্কৃত সহ-সভাপতি ইয়াসির আরাফাত বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাবে প্রকৃত ঘটনা তুলে ধরবো। আশাকরি কেন্দ্রীয় নেতারা নোটিশের জবাব পেলে আমাদের বিষয়টি বিবেচনা করবেন।

এ বিষয়ে জানতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহেদ সিদ্দিকী শান্ত ও সাধারণ সম্পাদক ওয়ালী উল্লার মুঠোফোনে বার বার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। 

প্রসঙ্গত, পাবনা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শাহেদ সিদ্দিকী শান্ত ও সম্পাদক ওয়ালী উল্লাহ গ্রুপের সঙ্গে সহ-সভাপতি ইয়াসির আরাফাত গ্রুপের মধ্যে ক্যাম্পাসে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ হয়। এ সময় বঙ্গবন্ধু হলের দুটি কক্ষ ভাঙচুর করা হয়।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের