সবার আগে জনগণের নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
২০ জুলাই ২০১৭, ১৯:৫৭আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৯:৫৭

রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘মানুষের নিরাপত্তার প্রশ্নে সরকার কারও সঙ্গে কোনও আপোস করবে না। জনগণ সঙ্গে আছে বলে সরকার বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও থেকে শুরু করে উগ্রপন্থীদের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হয়েছে। তাই সরকারের কাছে সবার আগে জনগণের নিরাপত্তা।’

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী থানার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘দেশে নতুন নতুন পুলিশ ফাঁড়ির ভবন নির্মিত হচ্ছে। নতুন থানা, আদালত ভবন নির্মিত হচ্ছে। সরকার মনে করে, এ সবই বিনিয়োগ করা হচ্ছে জনগণের নিরাপত্তায়। এর বিনিময়ে সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চায়।’

সবার আগে জনগণের নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘হলি আর্টিজানে হামলা ছিল একটা ধাক্কা। তারপর পুলিশ, র‌্যাবসহ অন্য সব বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। সাধারণ মানুষও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেছে। এখন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। সরকার প্রমাণ করেছে, এ দেশে কোনও জঙ্গিবাদের ঠাঁই হবে না।’

সমাবেশে স্থানীয় এমপি ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৫ আসনের এমপি আবদুল ওয়াদুদ দারা, সংরক্ষিত নারী আসনের এমপি আক্তার জাহান ও কবি কাজী রোজী এবং পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।

সবার আগে জনগণের নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী এ সমাবেশের আগে স্বরাষ্ট্রমন্ত্রী প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

রাজশাহী গণপূর্ত বিভাগ-২ ভবনটি নির্মাণ করে। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় এক কোটি ৬০ লাখ টাকা।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের