তুফান ও নির্যাতনকারীদের বিচারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি
০১ আগস্ট ২০১৭, ১৮:৩৪আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১৮:৩৪

তুফান ও নির্যাতনকারীদের বিচারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ বগুড়ায় এক ছাত্রীকে ধর্ষণ ও মা সহ তাকে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির জানিয়েছেন বগুড়াবাসী। মঙ্গলবার সকালে শহরের সাতমাথায় গণতান্ত্রিক বাম মোর্চা, উদীচী শিল্পীগোষ্ঠী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সিপিবি, বাসদ, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। জেলা বিএনপির উদ্যোগে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে জেলা বাসদ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, জেলা সিপিবির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা দাবি জানান, দ্রুততম সময়ে এবং নজীরবিহীন বিচার করতে হবে তুফান সরকার ও তার সহযোগীদের। তাদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়। এর আগে সচেতন নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করেছে। তুফান ও নির্যাতনকারীদের বিচারের দাবিতে বগুড়ায় মানববন্ধন

মঙ্গলবার দুপুরে তুফান সরকার ও তার সহযোগীদের বিচারের দাবিতে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, উপদেষ্টা মোহাম্মদ শোকরানা প্রমুখ। সাইফুল ইসলাম বলেন, ‘অপরাধী তুফান সরকারি দলের নেতা হওয়ায় যেন ছাড়া না পায়। আমরা নির্যাতিত নারীদের পাশে থেকে অপরাধীদের বিচারের দাবিতে রাজপথে থাকবো।’

/এফএস/ 

আরও পড়ুন- তুফানের গাড়িতে করেই পালিয়ে যায় আশা, রুমকিসহ পাঁচজন

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম