পদত্যাগ করেছেন রাবি প্রক্টর মজিবুল হক

রাবি প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৭, ১২:৫০আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৪:২৫

মজিবুল হক আজাদ খান রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান পদত্যাগ করেছেন। রবিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীর কাছে তিনি এ পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, ‘প্রিয় মহোদয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ হতে অব্যাহতি চাচ্ছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।’

কী কারণে পদত্যাগ করলেন- জানতে চাইলে অধ্যাপক মজিবুল আজাদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও কারণ ছাড়াই পদত্যাগ করেছি।’

প্রসঙ্গত, গত ৭ মে উপাচার্য হিসেবে অধ্যাপক আব্দুস সোবহান নিয়োগ পাওয়ার পর ৮ মে পদত্যাগপত্র দেন রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক। কিন্তু সেটি গ্রহণ করেননি উপাচার্য। এরপর দুর্নীতির অভিযোগে গ্রন্থাগার প্রশাসক অধ্যাপক সফিকুন্নবী সামাদীকে অপসারণ করা হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আসাবুল হক পদত্যাগ করেন।

/এফএস/ 

আরও পড়ুন- সন্তানরা ঘুম থেকে জেগে শুনলো ওদের মা নেই

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম