আত্রাই নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, যোগাযোগ বিচ্ছিন্ন

নওগাঁ প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৭, ১০:০৩আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১১:২৬

আত্রাই নদী

নওগাঁর মান্দা উপজেলার বুড়িদহ সুজন সখীর ঘাট এলাকায় আত্রাই নদীর পশ্চিম পাশের মূল বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। আজ সোমবার (১৪ আগস্ট) সকালের দিকে বাঁধে ভাঙন দেখা দেয়।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন একথা জানিয়েছেন।

আত্রাই নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, যোগাযোগ বিচ্ছিন্ন

তিনি জানান, রবিবার সকালে আত্রাই নদীর পানি বিপদসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরবর্তীতে তা বেড়ে ২০০ সেন্টিমিটারে দাঁড়ায়। ফলে মান্দা উপজেলার বাঁধে ফাটল দেখা দেয়। ফাটলগুলোয় বালুর ভর্তি বস্তা ফেলে মেরামতের চেষ্টা করার সময় বুড়িদহ সুজন সখীর ঘাট এলাকায় প্রধান বাঁধ ভেঙে যায়।

আত্রাই নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, যোগাযোগ বিচ্ছিন্ন

বুড়িদহে বাঁধ ভাঙনের ফলে মান্দা উপজেলার কুসম্বা ও নুরল্যাবাদ ইউনিয়নের প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম