বগুড়ায় শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনায় মামলা

বগুড়া প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৭, ০৯:২২আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ১২:০৯

বগুড়া বগুড়ার সোনাতলায় ১০ মাস বয়সী শিশু খাদিজা খাতুনকে শ্বাসরোধে হত্যার পর মা আজিজা বেগমের (২২) আত্মহত্যার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) আজিজার বাবা কালু শেখ সোনাতলা থানায় স্বামী আবদুর রহিম শেখ, শ্বশুর কাটু শেখ, শাশুড়ি আনিসা বেগম ও ভাসুর আবদুর রহমান শেখের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ শাশুড়ি আনিসা বেগমকে গ্রেফতার করেছে।

এজাহার সূত্র ও স্বজনরা জানান, সোনাতলা পৌরসভার কামারপাড়ার দিনমজুর রহিম শেখ প্রায় তিন বছর আগে একই এলাকার কালু শেখের মেয়ে আজিজা বেগমকে বিয়ে করেন। আজিজা ১০ মাস আগে জমজ কন্যা সন্তান প্রসব করেন। এদের নাম খাদিজা খাতুন ও রহিমা খাতুন রাখা হয়। বাবা-মা শহরে থাকায় আজিজা স্বামী-সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকতেন। বিয়ের পর থেকে স্বামী রহিম শেখ ও অন্যরা আজিজাকে যৌতুকসহ নানা কারণে নির্যাতন করে আসছিল। জমজ কন্যা সন্তান হওয়ায় তার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। নির্যাতন সহ্য করতে না পেরে বুধবার (২৩ আগস্ট) বিকালে শিশুকন্যা খাদিজাকে হত্যার পর আজিজা নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সোনাতলা থানার ওসি শরিফুল ইসলাম জানান, আজিজার বাবা কালু শেখ তার মেয়েকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে জামাইসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পরে শাশুড়ি আনিসা বেগমকে গ্রেফতার করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। বেঁচে যাওয়া শিশু রহিমা খাতুন তার নানীদের হেফাজতে আছে। বৃহস্পতিবার বিকালে ময়নাতদন্ত শেষে মা আজিজা ও মেয়ে খাদিজার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে গ্রামের পারিবারিক গোরস্থানে তাদেরকে দাফন করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম