সোনামসজিদ স্থলবন্দরে ছয় দিন আমদানি-রফতানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০০

সোনামসজিদ স্থলবন্দর (ছবি: সংগৃীত) চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ছয় দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। দুর্গাপূজা, পবিত্র মহররম, ভারতের নেতা মহাত্মা গান্ধীর জন্মদিন ও সাপ্তাহিক ছুটির ফাঁদে পড়ে আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে আগামী সোমবার (২ অক্টোবর) পর্যন্ত বন্ধ থাকবে সোনামসজিদ স্থল বন্দর। তবে বন্দরের ইমিগ্রেশন দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা এ সময়ে যাতায়াত করতে পারবে।

সোনামসজিদ স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপ, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে ভারতের মহদীপুর আমদানি-রফতানিকারক ও কাস্টমস কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে দুর্গাপূজা, মহাত্মা গান্ধীর জন্মদিন ও পবিত্র মহররমসহ সাপ্তাহিক ছুটি উপলক্ষে আজ ২৭ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত ছয় দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী মঙ্গলবার (৩ অক্টোবর) থেকে পুনরায় উভয় দেশের স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।
আরও পড়ুন:

সরিষাবাড়ির ‘নিখোঁজ’ পৌর মেয়র শ্রীমঙ্গলে উদ্ধার

/এসএসএ/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম