রাবি ভর্তি পরীক্ষার সময়সূচিতে আংশিক পরিবর্তন

রাজশাহী প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৭, ২০:১৬আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ২০:১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি আংশিক পরিবর্তন করা হয়েছে। বুধবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ২৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ইউনিট সি-৩ ও ইউনিট সি (অবিজ্ঞান) এবং ২৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ইউনিট এফ-৩ ও ইউনিট এফ (অবিজ্ঞান)-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৫ অক্টোবর সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ‘সি’ ইউনিটের ‘সি ১’ ও সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ‘সি ২’ পরীক্ষা হবে। এরপর দুপুর আড়াইটা থেকে ৪টা পর্যন্ত ‘আই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৬ অক্টোবর সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এফ ইউনিটের ‘এফ ১’ ও সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ‘এফ ২’ পরীক্ষা  হবে। এছাড়া দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জি ইউনিটের ‘জি ১’ ও বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ‘জি ২’ রোলনম্বরধারী শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অন্যান্য দিনের সব ইউনিটের পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে। এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.ru.ac.bd) পাওয়া যাবে। আগামী ২২ অক্টোবর শুরু হয়ে ২৬ অক্টোবর পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় অংশ নিতে তিন লাখ ১৬ হাজার ১২০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। ভর্তি পরীক্ষায় দ্বিতীয় বার অংশগ্রহণের সুযোগ চালু করায় এবার গত বছরের তুলনায় আবেদনকারীর সংখ্যা প্রায় দ্বিগুণ।

আরও পড়ুন:

রোহিঙ্গাদের যেভাবে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম