বাঘায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

রাজশাহী প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৭, ২১:০৫আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ২১:০৫

ইলিশ সংগ্রহে নিষেধাজ্ঞা রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে শুক্রবার (১৩ অক্টোবর) অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একইসঙ্গে শামিম মোল্লা (৩২) নামে এক জেলেকে অর্থদণ্ড করা হয়েছে।

বাঘা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটি বিশেষ দল বাঘা উপজেলার মীরগঞ্জ, আলাইপুর, চকরাজাপুর, লক্ষ্মীনগর, চৌমাদিয়া, দিয়াড়কাদিরপুর এলাকায় পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার জাল জব্দ করে। যার মূল্য এক লাখ ১০ হাজার টাকা। পরে জালগুলো পুড়িয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার করায় শামিম মোল্লা নামে এক জেলেকে আটক করে পাঁচ হাজার টাকা মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেন এই আদেশ দেন।

আরও পড়ুন:

ইলিশ শিকারের দায়ে নড়িয়ায় ২১ জেলেকে দণ্ড

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম