গোদাগাড়ীতে অস্ত্রসহ জামায়াত নেতা গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৭, ১৭:১৭আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৭:২৫

  অস্ত্রসহ আটক জামায়াত নেতা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পিস্তুলসহ আব্দুল আজিজ ওরফে হামিম (৩৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার মাটিকাটা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। হামিম মাটিকাটা ইউনিয়ন জামায়াতের রোকন। রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার সকালে তিনি জানান, পুলিশ জামায়াত নেতা আব্দুল আজিজ হামিমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেছে। এসময় তার শয়নকক্ষ থেকে বৈধ কাগজপত্র ছাড়া ৭.৬৫ মিলিমিটার একটি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড জব্দ করা হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, রবিবার সকালে তার বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এরপর তাকে গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আরও পড়তে পারেন : মানহানির মামলায় ‘পূর্বকোণ’ সম্পাদকের বিরুদ্ধে সমন জারি

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান