খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে বগুড়া যুবদলের বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৭, ০২:২৭আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ০২:২৮

বগুড়া জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বগুড়া জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ের সামনে রবিবার (২৯ অক্টোবর) বিকালে সমবেত হন সংগঠনটির নেতাকর্মী।

এ হামলার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে সমাবেশে। তারা বলেন, ‘অবৈধ আর সন্ত্রাসী কর্মকাণ্ড করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়, কিন্তু জনগণের ভালোবাসা পাওয়া যায় না।’

সরকারি দলের সমালোচনা করে বক্তারা আরও বলেন, ‘জিয়া পরিবারকে নিয়ে অনেক টানাহ্যাঁচড়া করেছেন, এমন জঘন্য ঘটনার পুনরাবৃত্তি হলে পরিণাম সুখকর হবে না।’

খালেদা জিয়ার গাড়িবহরে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিকরাও আহত হয়েছেন বলে জানানো হয় সমাবেশে। এখানে সভাপতিত্ব করেন জেলা যুবদল সভাপতি পৌর কাউন্সিলর সিপার আল বখতিয়ার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন। অন্যান্যের মধ্যে দেখা গেছে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট এসএম রাফি পান্না, আনোয়ার হোসেন সান্টু, অধ্যক্ষ শাহীন, আবদুল বারী, আকতারুজ্জামান লিটন, মহররম হোসেন টপিন, কবিরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন হিটলু, আলাল মোল্লা, নজরুল ইসলামকে।

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ দিতে গত ২৭ অক্টোবর কক্সবাজারে যাওয়ার পথে ফেনীতে কয়েক জায়গায় হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের কয়েকটি গাড়ি। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করছে বিএনপি। তবে নিজ দলের (বিএনপি) নেতাকর্মীদের দিয়ে সাংবাদিকদের গাড়িতে হামলা করিয়ে দোষ চাপানোর ‘নোংরা রাজনীতি’র তীব্র নিন্দা জানান আওয়ামী লীগের নেতারা।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম