ব্যবসায়ীর মাথা ফাটিয়ে তিন লাখ টাকা ছিনতাই

বগুড়া প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৭, ১৭:১৬আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৭:১৬

ব্যবসায়ী রবিউল আলম বগুড়ার ধুনটে রবিউল আলম (৪৫) নামে এক বিকাশ এজেন্টের মাথা ফাটিয়ে তিন লাখ টাকা ও ছয়টি মোবাইল ফোন ছিনতাই করা হয়েছে। এ সময় এলাকাবাসী সানোয়ার হোসেন (৩৩) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। রবিবার রাতে এ ঘটনার পর ওই ব্যবসায়ীকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে ব্যবসায়ী রবিউল আলম ধুনট থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, রবিউল আলমের ধামাচামা বাজারে একটি মনোহারি দোকান আছে। তিনি বিকাশের এজেন্ট ও ফ্লেক্সিলোডের ব্যবসাও করেন। প্রতিদিনের মতো রবিবার রাতে তিনি দোকান বন্ধ করে ব্যাগে ছয়টি মোবাইল ফোন ও ব্যবসার নগদ তিন লাখ টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন। তিনি ধামাচামা দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে বাবু মিয়া (২৫), একই গ্রামের সানোয়ার হোসেন (৩৩) ও শিয়ালী গ্রামের শাহ আলম (২৩) পেছন থেকে মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে স্থানীয়রা এসে ছিনতাইকারী সানোয়ারকে হাতেনাতে আটক করে। এ সময় বাবু মিয়া ও শাহ আলম তিন লাখ টাকা এবং ৬টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই  মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, বিকাশ এজেন্ট রবিউল আলমের মাথায় আঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা হয়েছে। জনগণ একজনকে থানায় সোপর্দ করেছে। অন্য আসামিদের গ্রেফতার ও ছিনিয়ে নেওয়া টাকা এবং মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন:

নাচোলে পুলিশি হেফাজতে আসামির মৃত্যু: সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি