নওগাঁর আত্রাই উপজেলায় বুধবার অটোরিক্সায় চাপা পড়ে রিফাত সরদার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রিফাত উপজেলার জগদাশ গ্রামের মো. শহিদ সরদারের ছেলে।
অপরদিকে, উপজেলার মির্জাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় অসিম হালদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। অসিম উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।
এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন। তিনি জানান, বুধবার (১ নভেম্বর) দুপুরে পৃথক দু’টি দুর্ঘটনা ঘটে। ঘটনায় পর শিশু ও যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।






