নাটোরে পৃথক ধর্ষণ মামলায় বাবাসহ চার জনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৭, ১৮:১৪আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৮:১৪

আইন-আদালত নাটোরে পৃথক ধর্ষণ মামলায় এক ভিকটিমের বাবাসহ চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) নাটোর শিশু আদালত এবং নাটোর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের ভারপ্রাপ্ত বিচারক হাসানুজ্জামান এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার বড়াইগ্রাম উপজেলার নটাবাড়িয়া গ্রামের সাবেক সেনা সদস্য কামরুজ্জামান এবং বাগাতিপাড়া এলাকার আব্দুল হালিম, এনামুল হক রিয়াদ ও প্রণব কুমার হালদার। এদের মধ্যে আব্দুল হালিম পলাতক।

নাটোর নারী ও শিশু আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট শাহজাহান কবির জানান, ২০১৫ সালের ২৪ জানুয়ারি সাবেক সেনা সদস্য কামরুজ্জামান তার মেয়েকে বাড়ির অদূরে বিলে বেড়াতে নিয়ে যান। একপর্যায়ে তিনি মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে মামলা করেন। শুনানি শেষে আদালত কামরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেন।

অপরদিকে, ২০০৭ সালের ২২ নভেম্বর বাগাতিপাড়া উপজেলায় এক কলেজছাত্রীকে তার বান্ধবীরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাদের সহযোগিতায় একই ব্যাচের হালিম,এনামুল ও প্রণব মেয়েটিকে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেন।

আরও পড়ুন: 

টঙ্গীতে হত্যা মামলায় একজনের ফাঁসি, দুই জনের যাবজ্জীবন

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম