খেলতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৭, ১০:২৭আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১০:৩৩

রাজশাহী খেলতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ম্যায়তি হেমব্রম (৬)। রাজশাহীর তানোর উপজেলার বনগাঁ চকরহমত উচ্চ বিদ্যালয়ে শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিঠুন সরেন (৭) ও সারতী হাসদা (৬) নামের আরও দুই শিশু আহত হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এরই তিনটি শিশু বনগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে,চকরহমত উচ্চ বিদ্যালয় থেকে চোরখৈর পর্যন্ত পাকা রাস্তা তৈরির কাজ চলছে। এজন্য এক ট্রাক বালু বিদ্যালয়ের শৌচাগারের দুর্বল সেপটিক ট্যাংকের ওপরে রাখা হয়। শনিবার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ওই তিন শিশু বালির ওপর খেলছিল। হঠাৎ করে ট্যাংকের ঢাকনা ভেঙে ভেতরে পড়ে যায় ম্যায়তি। তাকে উদ্ধার করতে গিয়ে মিঠুন ও সারতী পড়ে যায়। এরপর তাদের উদ্ধার করে স্থানীয়রা। কিন্তু ততক্ষণে মারা যায় ম্যায়তির।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় কারও অবহেলার প্রমাণ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।  

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান