সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিভাগীয় কমিশনার

নওগাঁ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৭, ১৪:৪১আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৪:৪১

দুর্ঘটনায় আক্রান্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের গাড়ি নওগাঁর মান্দা উপজেলার শ্রীরামপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। শুক্রবার (১৭ নভেম্বর ) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি আনিছুর রহমান জানান,রাজশাহী থেকে জয়পুরহাট যাওয়ার পথে রাজশাহী-নওগাঁ মহাসড়কের  উপজেলার শ্রীরামপুর নামক স্থানে নওগাঁ থেকে ছেড়ে আসা একটি বাস কমিশনারের গাড়িতে ধাক্কা দেয়। এতে নূর-উর-রহমানসহ গাড়ির ড্রাইভার গুরুতর আহত হন। প্রথমে তাদের মান্দা উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য  রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও বলেন, বাসটি আমরা আটক করেছি। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম