রাজশাহীতে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

রাবি প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৭, ১৮:২৩আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৮:২৩

রাবিতে সাংবাদিকদের মানববন্ধন মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে রাজশাহীতে তিন সাংবাদিকের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতার দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। রবিবার (১৯ নভেম্বর)  দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা দাবি করেন,মাদক সংক্রান্ত যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিবেদন থেকে করা হয়েছে। যদি মামলা করতেই হয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে করা উচিত। এসময় বক্তারা ওই মামলাকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক উল্লেখ করে দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে রাবি সাংবাদিক সমিতির (রাবিসাস) সাধারণ সম্পাদক মুস্তাফিজ রনির সঞ্চালনায় বক্তব্য দেন রাবি রিপোর্টাস ইউনিটির সভাপতি কায়কোবাদ খান, প্রেসক্লাবের সভাপতি তাসলিমুল আলম তৌহিদ,রাবি সাংবাদিক সমিতির উপদেষ্টা রফিকুল ইসলাম,সহ-সভাপতি মোস্তাফিজ মিশু প্রমুখ।

প্রসঙ্গত গত ১৬ নভেম্বর দুপুরে রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে রাবি ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল আউয়াল মিল্টন ও সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময় ৫০০,৫০১ ও ৫০২ ধারায় মানহানি মামলা দায়ের করেন। মামলায় এসএ টিভির রাজশাহী ব্যুরো প্রধান জিয়াউল গণি সেলিম, ক্যামেরাম্যান আবু সাঈদ এবং রাবি সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক যুগান্তরের রাবি প্রতিনিধি হাসান আদিবের নাম উল্লেখ করা হয়।

এর আগে গত ৯ নভেম্বর এসএ টিভিতে ‘ইয়াবা চক্রে জড়িত রাবি ও রুয়েটের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী’ এবং ১০ নভেম্বর  দৈনিক যুগান্তরে ‘রাবি ও রুয়েটে ইয়াবা ব্যবসায় ৪৪ শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম