বাগমারায় আ.লীগের সদস্য সংগ্রহে মোটরসাইকেল পুরস্কার ঘোষণা!

রাজশাহী প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৭, ১১:২৬আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১২:২৪

বাগমারায় আ.লীগের সদস্য সংগ্রহে মোটরসাইকেল পুরস্কার ঘোষণা! আগামী ২২ নভেম্বর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন হিসেবে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাগমারা উপজেলা আওয়ামী লীগ। এজন্য ইতোমধ্যে পুরস্কার সম্বলিত পোস্টার, ব্যানার ও তোরণ করা হয়েছে। নভেম্বর মাসের প্রথম দিকে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা বলেছিলেন, ‘যারা বেশি করে সদস্য সংগ্রহ করতে পারবেন, তাদেরকে পুরস্কৃত করা হবে।’ আর এই কারণেই মূলত এই কার্যক্রম হাতে নিয়েছে বাগমারা উপজেলা আওয়ামী লীগ।

তবে বাগমারা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল বলেন, ‘আমাদের অনুষ্ঠানটাকে জাঁকজমকপূর্ণ করতে পুরস্কারের ঘোষণা করা হয়েছিল,যাতে করে নেতাকর্মীরা উৎসাহিত হন। তবে সে র‌্যাফেল ড্র করা ঘোষণাটা বাদ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নেতাকর্মীদের উৎসাহিত করার জন্য এবং ভবিষ্যতে যারা ভালো কাজ করবে তাদেরকে পরবর্তীতে লটারির মাধ্যমে পুরস্কৃত করা হবে। এমন ঘোষণা কেন্দ্র থেকে দেওয়া হয়েছিল। কিন্তু বাগমারা উপজেলা আওয়ামী লীগ বিষয়টা এক ধাপ বেশি বুঝেছে। এটা দলের জন্য কখনও শুভ নয়, তাই কেন্দ্রের সঙ্গে আলোচনা করে লটারি ও পুরস্কারের ব্যাপারটি বাদ দেওয়া হয়েছে। তবে অনুষ্ঠানের অন্য প্রোগ্রামগুলো হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান