চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানায় তল্লাশি শেষ, আটক ৩

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৭, ১১:৫৭আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ১৩:১৪


চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলীতে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলীর মধ্যচরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে র‌্যাবের তল্লাশি শেষ হয়েছে। সেখান থেকে কিছু বিস্ফোরক পাওয়া গেছে। ধ্বংসস্তূপের মধ্যে মানবদেহের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। তবে কয়জন জঙ্গি সেখানে নিহত হয়েছে তা এখনই বলা যাচ্ছে না বলে জানান রাজশাহী র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব আলম। বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ চলছে। চর আলাতুলীর জঙ্গি আস্তানায় র‌্যাবের মিডিয়া উইং এর প্রধান মুফতি মাহমুদ খান

এদিকে র‌্যাবের মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান জানান, বাড়ির মালিক রাশিকুলের স্ত্রী নাজমা বেগম, নাজমার মা-বাবা মিনারা বেগম ও  খোরশেদ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‌্যাব। রাশিকুল দীর্ঘদিন ধরে রোগের কারণে বিছানায় পড়ে আছেন।  চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলীতে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান

সোমবার (২৭ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে চর আলাতুলীর এই বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান শুরু করে র‌্যাব। কর্মকর্তারা জানান, অভিযানের সময় র‌্যাবকে লক্ষ্য করে ওই বাড়ি থেকে গুলি চালানো হয়। পরে বাড়ির ভেতরে বিস্ফোরণ ঘটে এবং তিনটি ঘরে আগুন ধরে যায়। চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলীতে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান
লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত ৩টার দিকে আমরা সেখানে পৌঁছানোর পর জঙ্গিদের আত্মসমর্পণের জন্য মাইকে ঘোষণা দেওয়া হয়। তখন তারা গুলি করে এবং বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ওই বাড়ির তিনটি ঘরে আগুন ধরে যায়।’ মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভানোর পর বোম্ব ডিসপোজাল টিম জঙ্গি আস্তানায় প্রবেশ করে। তারা বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ করছে। নিরাপত্তা তল্লাশি টিমের অভিযান শেষ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলীতে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান

চর আলাতুলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অন্তর্ভুক্ত একটি চরাঞ্চল। রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদর থেকে এটি দুই কিলোমিটার দূরে অবস্থিত। পদ্মা নদী পার হয়ে সেখানে যেতে হয়। এলাকাটি ভারতীয় সীমান্তঘেঁষা।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী