নওগাঁয় গৃহবধূকে গলাকেটে হত্যা

নওগাঁ প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৭, ১৪:১৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৪:১৮

নওগাঁ নওগাঁয় জীবন নেছা মিনি চৌধূরী (৫৫) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের পোস্ট অফিস পাড়ায় নিজ বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে। গৃহবধূ জীবন নেছা জেলার রানীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান কেসি মশিউর রহমান বাচ্চু চৌধূরীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ শহরের পোস্ট অফিস পাড়ায় ওই বাড়িতে গৃহবধূ মিনি চৌধূরী একাই ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি রান্না করছিলেন। এ সময় প্রতিবেশীরা ওই বাড়ি থেকে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনতে পান। জানালা দিয়ে তারা ধস্তাধস্তির বিষয়টি বুঝতে পেরে চিৎকার করে। প্রতিবেশীরা ওই বাড়ির দিকে আসতেই অপরিচিত তিন জন লোককে বেরিয়ে যেতে দেখে। এরপর রান্নাঘরে গিয়ে গৃহবধূর গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা। পরে থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে যান।

এ বিষয়ে নওগাঁ সদর থানার ওসি তোরিকুল ইসলাম বলেন, ‘প্রতিবেশীরা অপরিচিত তিন জন লোককে বাড়ি থেকে বেড়িয়ে যেতে দেখেছেন। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তিন জন রংমিস্ত্রী ওই বাড়িতে গত দুই দিন থেকে রঙের কাজ করছিল। ধারণা করা হচ্ছে, তারাই এ ঘটনা ঘটাতে পারে। ঘটনার পর থেকে তাদেরকে পাওয়া যাচ্ছে না। গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি