শিক্ষা প্রতিষ্ঠানে গণতন্ত্র থাকবে না তা হাস্যকর : ফজলে হোসেন বাদশা

রাজশাহী প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৭, ০০:৫৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ০১:০৬

শিক্ষা প্রতিষ্ঠানে গণতন্ত্র থাকবে না তা হাস্যকর : ফজলে হোসেন বাদশা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘ছাত্র সংসদ নির্বাচন ছাড়া কোনও শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। দেশে গণতন্ত্র থাকবে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে গণতন্ত্র থাকবে না তা হাস্যকর। প্রতিটি শিক্ষাঙ্গনে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। শিক্ষাঙ্গনে গণতন্ত্র থাকলে দেশে নেতা গড়ে উঠবে। আর সেই নেতারা দেশের নেতৃত্ব দেবে।’

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বাংলাদেশ ছাত্রমৈত্রীর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা ও মহানগর কমিটির আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাকসুর সাবেক ভিপি বাদশা বলেন, ‘দীর্ঘদিন থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে। শিক্ষকরা তাদের অধিকার আদায় করছে হাইকোর্টের রায় অনুযায়ী। ছাত্ররা তাদের অধিকার আদায় করতে পারছে না। ছাত্রদের অধিকার আদায়ের জন্য প্রয়োজন ছাত্র সংসদ নির্বাচন।’

স্মৃতিচারণ করে ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠাতা সভাপতি বাদশা বলেন, ‘ছাত্রমৈত্রী প্রতিষ্ঠা করে আমি চার বছর সভাপতি ছিলাম। ছাত্রমৈত্রীর সঙ্গে আমার সম্পর্ক আদর্শ ও সংগ্রামের। আমার রাজনীতির দীক্ষার পাঠশালা ছাত্রমৈত্রী। বাংলাদেশে ছাত্র রাজনীতি নিঃশেষ হতে চলেছে। এজন্য ছাত্রমৈত্রীকে হতে হবে আদর্শের সংগঠন।’

ছাত্রমৈত্রী রাজশাহী মহানগর সভাপতি এএইচএম জুয়েলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু, জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল ও ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ফারুক আহমেদ রুবেল।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান