রাজশাহী নগরীর সপুরা এলাকায় একটি ট্রাক থেকে ১৭৬ বস্তা ওএমএসের চাল আটক করেছে পুলিশ। রবিবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ওই চালগুলো আটক করা হয়। এসময় ট্রাকচালক ফিরোজকেও আটক করা হয়। রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি জানান, রবিবার দুপুরে একটি ট্রাকে করে চালগুলো রাজশাহী সদর খাদ্য গুদাম থেকে বের করে নগরীর বহরমপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এর কোনও বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সেগুলো আটক করে পুলিশ। ট্রাকটিতে মোট ১৭৬ বস্তা চাল রয়েছে। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।








