বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হবে: মেনন

বগুড়া প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৭, ১৭:৫১আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৭:৫১

 

বগুড়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বগুড়ায় দ্রুততম সময়ের মধ্যে বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বেড়েছে। মানুষ এখন আর গাড়িতে দীর্ঘ সময় ব্যয় করে ঢাকায় যেতে চান না। তারা সময় বাঁচাতে বিমানে যাতায়াত করতে চান। বগুড়া একটি শিল্পনগরী। ব্যবসার বিকাশ ও দেশি-বিদেশি বায়ারদের যাতায়াতের জন্য এখানে বিমান বন্দরের প্রয়োজন রয়েছে। তাই দ্রুত বিমানবন্দরের কাজ শুরু, বাড়তি রানওয়ের জন্য জমি অধিগ্রহণের দিকে নজর দেওয়া হবে।’

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরতলির নওদাপাড়া এলাকায় ফাইফ স্টার হোটেল মম ইন লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, পুন্ড্র নগরী বগুড়া হাজার বছরের সভ্যতা লালন করে। এ এলাকায় পর্যটনের অপার সম্ভবনা রয়েছে। দেশের উদীয়মান অর্থনীতিকে এগিয়ে নিতে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পর্যটনের বিকাশে পাবলিক ও প্রাইভেট বিনিয়োগের মাধ্যমে পর্যটন শিল্পকে এগিয়ে নিতে হবে।’

তিনি আশা করেন, পর্যটন শিল্পকে এগিয়ে নিতে বগুড়ার হোটেল মম ইন লিমিটেড অবদান রাখবে।

টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার। অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব ও বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমরান, জেলা প্রশাসন নুরে আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাছুদুর রহমান মিলন, পুন্ড্র ইউনির্ভাসিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভাইস চ্যান্সেলর একেএম আজাদ-উদ-দৌলা প্রধান, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ড. এ আর খান, টিএমএসএস’র পরামর্শক ফারুক ফয়সাল, ওয়াকার্স পার্টির জেলা সভাপতি আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য সালেহা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম