রাজশাহীতে জামায়াত-শিবিরের দুই নেতা গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৮, ১৮:৫৮আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৮:৫৮

গ্রেফতার জামায়াত-শিবির নেতা রাজশাহীতে নাশকতার অভিযোগে জামায়াত ও শিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার (১৪ জানুয়ারি) বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহী নগরীর মেহেরচণ্ডী পূর্বপাড়া এলাকার মিলন (২৮) ও নাটোর জেলার বড়াইগ্রাম থানার গুরুমশীল গ্রামের রাশিদুল ইসলাম (২৪)। এদের মধ্যে মিলন ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ক্রীড়া সম্পাদক এবং বর্তমানে মহানগর ২৬ নম্বর ওয়ার্ড (পূর্ব) জামায়াতের সেক্রেটারি। আর রাশিদুল রাজশাহী মহানগর ইসলামী ছাত্র শিবিরের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, রবিবার বেলা ১১টার দিকে নগরীর শাহ মখদুম থানার আমচত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এই দুজনের বিরুদ্ধে নাশকতামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য রয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম