চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৮, ১৪:০২আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৪:২১

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ চৌকা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত বাংলাদেশি মো. বিকল আলী (৩০) শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘববাটি পারচৌকা গ্রামের মৃত আবুল হোসেন আবু’র ছেলে।

শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের ১৭২ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে বিকল আলীসহ কয়েকজন গরু আনছিলেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার ৩২ বিএসএফের দৌল্লতপুর ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে বিকল আলী গুরুতর আহত হলে অন্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। গুরুতর আহতের বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো.রাশেদ আলী।

এদিকে, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শফিকুল ইসলাম শফিক জানান, গুলিতে আহত বিকল আলী আরএমসি’র ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তার বুকের বামদিকে গুলি লেগেছে এবং সে সংজ্ঞাহীন রয়েছে। 

আরও পড়ুন: মহাসড়ক নিরাপদের জন্য উচ্ছেদ অভিযানে নাটোর প্রেসক্লাব ভবন

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম