নাটোরে পাওনা টাকা না পাওয়ায় পিটিয়ে হত্যা

নাটোর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৮, ০৩:১৬আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ০৩:২৫

নাটোর নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নির্দিষ্ট সময়ে সুদসহ টাকা পরিশোধ করতে না পারায় মোস্তফা (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মোস্তফা নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,  তিন মাস আগে পারিবারিক সমস্যার কারণে বড়াইগ্রাম উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের দাদন ব্যবসায়ী গৌতমের কাছ থেকে ১২ হাজার টাকা ঋণ নেয় মোস্তফা।  কয়েক কিস্তিতে ঋণের টাকা পরিশোধ করলেও কিছু টাকা বাকি থেকে যায়। ওই টাকা না পেয়ে বৃহস্পতিবার বিকালে কয়েনবাজার এলাকা থেকে মোস্তফাকে ধরে নিয়ে যায় গৌতম ও তার সহযোগী সবুজ আলী। পরে মোস্তফাকে একটি আমবাগানে নিয়ে পিটিয়ে হত্যা করে গৌতম ও তার সহযোগী।

বড়াইগ্রাম থানার ওসি জানান, এ ঘটনায় এখনও কোনও মামলা দায়ের করা হয়নি।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম