কালাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জয়পুরহাট প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৮, ১৯:১৮আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৯:১৮

জয়পুরহাট জয়পুরহাটের কালাই উপজেলার পুনট সড়াইল এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। রবিবার (২১ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ধাপশিকটা গ্রামের ওসনা আরা (৫০) এবং বগুড়া জেলার আজিজার রহমান (৪৫)।

আহতরা হলেন নিহত আজিজার রহমানের স্ত্রী সালমা বেগম (৩৮) এবং বগুড়ার শিবগঞ্জের ধারা গাঙ্গইট গ্রামের রাশেদা বেগম (৩০)।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বেলা আড়াইটার দিকে বগুড়া থেকে জয়পুরহাটগামী একটি খালি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চার ভ্যানযাত্রী আহত হন। তাদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওসনা আরার মৃত্যু হয়। অন্য তিন জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজিজার রহমানের মৃত্যু হয়।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম