এসএসসি পরীক্ষা দিতে গিয়ে ছাত্রী নিখোঁজ

নওগাঁ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩৭

নওগাঁ নওগাঁর মান্দায় এসএসসি পরীক্ষা দিতে গিয়ে এক ছাত্রী নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সে। আজ শুক্রবার সকাল পর্যন্ত বাড়ি ফেরেনি ওই ছাত্রী।

নিখোঁজ ওই ছাত্রীর বাড়ি উপজেলার বাথইল গ্রামে। সে বাথইল উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী।
ওই ছাত্রীর বাবা জানান, পরীক্ষায় অংশ নিতে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কেন্দ্রের উদ্দেশে বের হয় তার মেয়ে। এরপর থেকে সে নিখোঁজ।
বাথইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার জানান, ওই ছাত্রীর পরীক্ষা কেন্দ্র ছিল কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়। কিন্তু সে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিল না।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, এ বিষয়ে মেয়েটির পরিবার এখন পর্যন্ত থানায় কোনও অভিযোগ জানায়নি।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম