বগুড়া সদর থানা বিএনপির সম্পাদকসহ ১৬ নেতাকর্মী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৭

গ্রেফতার

‘৮ ফেব্রুয়ারি’ সামনে রেখে বগুড়ায় পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। রবিবার রাতে সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আপেল মাহমুদসহ ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শাজাহানপুর উপজেলার আরও  তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে রবিবার ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান মিয়া।

শাজাহানপুর উপজেলার থেকে গ্রেফতার নেতারা হলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আপেল মাহমুদ ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন।

নাশকতার পরিকল্পনার জন্য বৈঠক করার সময় তাদের বিভিন্ন স্থান থেকে ধরা হয়েছে দাবি করে সদর থানার ওসি এমদাদ হোসেন বলেন,‘সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

সদর থানা বিএনপির গ্রেফতার অন্য সদস্যরা হলেন, বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোলাইমান আলী, সদর থানা বিএনপির উপ-কোষাধ্যক্ষ ফাঁপোড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, রাজাপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল মেম্বার, ফাঁপোর ইউনিয়ন যুবদলের সভাপতি হেলাল উদ্দিন, বগুড়া শহর যুবদল নেতা রাসেল সরদার, এরুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা আরমান এবং শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন।

সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল জানান, দায়িত্বশীল অনেক নেতাকর্মীর বাড়িতে তল্লাশি চালানোর কারণে তারা গা ঢাকা দিয়েছেন। পুলিশ অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেফতার করছে।

তিনি এ গ্রেফতারে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গ্রেফতার এড়াতে সব ধরনের নেতাকর্মীকে নিরাপদে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।’

আরও পড়ুন: যশোরের মণিরামপুর আশ্রমে হামলায় অধ্যক্ষসহ আহত ৪ 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান