‘আন্দোলনে ব্যর্থ হয়েই আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিএনপি’

পাবনা প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৫

পাবনায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েই আদালতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বিএনপি আইন মানে না, আইনের শাসনও মানতে চায় না। আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই সরকার দলীয় মন্ত্রীর ছেলে, মেয়র ও ছাত্রলীগ নেতাকর্মীদের কারাগারে যেতে হয়েছে। আদালতে সরকারের কোনও প্রকার হস্তক্ষেপ নেই।’

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা পুলিশ লাইন মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী আরও বলেন, ‘বাংলার মানুষ কখনই বিএনপির আন্দোলনে সাড়া দেয়নি, ভবিষ্যতেও দেবে না। বিএনপির আন্দোলনের মরা গাঙে আর জোয়ার আসবে না। তাদের আন্দোলন এখন খালেদা জিয়ার ভ্যানিটি ব্যাগে।’

তিনি আরও বলেন, ‘বিএনপিতে কয়েকজন প্যাথলজিক্যাল লায়ার আছেন, যাদের কাজ বসে বসে মিথ্যাচার করা। এসব কারণে বিএনপির ধানের শীষ এখন মানুষের কাছে পেটের বিষ হয়ে দাঁড়িয়েছে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের আরও বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ, আওয়ামী লীগ ও মানুষকে ভালোবাসেন, সৎ রাজনীতি করেন। মানুষের ভালোবাসার চাইতে বড় কিছু নেই। চিহ্নিত মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীরা আওয়ামী লীগের সদস্য হতে পারবে না।’

আসন্ন সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দলের বিরুদ্ধে কেউ বিদ্রোহ করলে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।’

জেলা আওয়ামী লীগ সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সভাপতিত্বে ও পাবনা-৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা-২ আসনের সংসদ সদস্য আজিজুর রহমান আরজু, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেনসহ নেতৃবৃন্দ কর্মিসভায় বক্তব্য দেন।

/বিএল/এমওএফ
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা