দেশে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
০১ মার্চ ২০১৮, ১৯:৩৮আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৯:৩৮

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘পাকিস্তান আমলে এই দেশে কোনও প্রাথমিক বিদ্যালয় ছিল না। অথচ এখন দেশে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। শহর-গ্রাম সব জায়গায় শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছে।’ বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সমাজ বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গণশিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের দক্ষ ও গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত বাংলাদেশে পরিণত হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, রাবির সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফয়জার রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক প্রফেসর ড. মো. কামাল আহমেদ চৌধুরী, জাপানের কিয়াশু ইনস্টিটিউট অব টেকনোলজির প্রফেসর ওতাবি সোজি অ্যাডমন্ড, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর মো. মাহবুবুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমা আকতার জাহান। অনুষ্ঠানে বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. জুলফিকার আলী ইসলাম স্বাগত বক্তৃতা দেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম