অপহরণ ও ধর্ষণচেষ্টার মামলায় কলেজ অধ্যক্ষ গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০৯ মার্চ ২০১৮, ১৩:৩২আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৭:২১

রাজশাহী নিজের প্রতিষ্ঠানের ছাত্রীকে অপহরণ ও ধর্ষণচেষ্টার মামলায় রাজশাহী নগরীর কাপাসিয়া মহানগর টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল হক রিপনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে শাহ মখদুম থানার সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর কাটাখালী থানার সাব-ইন্সপেক্টর রবিউল ইসলাম। তিনি জানান, সম্প্রতি অধ্যক্ষ রিপনের বিরুদ্ধে তার প্রতিষ্ঠানের দুই ছাত্রী ও এক নারী শিক্ষককে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠে। এ নিয়ে এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন এলাকাবাসী। এলাকায় এ নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। এলাকার জনগণ পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছিল। সম্প্রতি এক ছাত্রীর পক্ষ থেকে মামলা করা হয়। পাশাপাশি কাপাসিয়া মহানগর টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবিরের কাছে একটি অভিযোগও দেওয়া হয়।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির জানান, অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিকালে মিটিং হওয়ার কথা ছিল। তিনি অধ্যক্ষসহ কমিটির সদস্যদের ডাকেন। তবে অধ্যক্ষ জহুরুল হক রিপনকে আটকের সময় তিনি সেখানে ছিলেন না। এই অধ্যক্ষ দাবি করেছেন, ষড়যন্ত্র করে প্রতিপক্ষ তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও অপহরণের মামলা দিয়েছে। 

/এফএস/ চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম