চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২২ মার্চ ২০১৮, ১১:৫৫আপডেট : ২২ মার্চ ২০১৮, ১২:০৬

সোনামসজিদ স্থলবন্দর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ৫৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার (২১ মার্চ) দিবাগত রাতে স্থলবন্দরের পানামা পোর্ট লিংকের এক নম্বর গেটের কাছে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। ৫৯ বিজিবি’র অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল রাশেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পানামা র্পোর্টের ১ নম্বর গেটের কাছে মালিকবিহীন অবস্থায় একটি ব্যাগের ভেতর থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো জেলা প্রশাসকের ট্রেজারি ভোল্টে জমা দেওয়া হবে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় এক কেজি ১৬০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

তিনি আরও জানান,  স্বর্ণের বার উদ্ধারের ঘটনা চাঁপাইনবাবগঞ্জে এই প্রথম।  তবে কে বা কারা এসব স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সীমান্তে সকল ধরনের অবৈধ চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।    

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান