খালেদা জিয়া নির্বাচনে আসুক, তা আমরাও চাই: স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০১৮, ১৯:২৩আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৯:২৫

বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘খালেদা জিয়া কারামুক্ত হয়ে আগামী নির্বাচনে অংশ নেবেন, তা আমরাও চাই। কারণ খালি মাঠে গোল দিতে চাই না। নির্বাচনি মাঠে খেলেই আমরা জিততে চাই।’

শনিবার (২৪ মার্চ) সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক সমাবেশে তিনি এই কথা বলেন। সেখানে তিনি ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল উদ্বোধন করেন। পরে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি প্রধান অতিথি ছিলেন।

বিএনপির উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘আন্দোলন করার ক্ষমতা আপনাদের নাই। নেত্রী জেলে থাকলেও আপনাদের একজন লোকও মাঠে নামেনি। আমরা আন্দোলন করেছি, জেলে খেটেছি। মার খেয়েছি।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আপনারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কি করেছিলেন, তা আমরা দেখেছি। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না।’

আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয় মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘যখন বিএনপি ক্ষমতায় ছিল লোডশেডিংয়ের বাংলাদেশ ছিল। বিদ্যুৎ আর সারের জন্য কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে। আর শেখ হাসিনা মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। এখন কৃষককে সারের পেছনে দৌড়াতে হয় না।’

রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিন্নাজ আলমাজির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ঠান্ডু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য,  সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান, কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হায়দার লিটন, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সুইট, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক ও সলঙ্গা থানা সভাপতি রায়হান গফুর।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম