পাবনায় স্কুলের দেয়াল ধসে নিহত ১, আহত ৩

পাবনা প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৮, ১৯:২০আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৯:২৫

 

স্কুলের সীমানা দেয়াল পাবনায় স্কুলের সীমানা দেয়াল ধসে আফরিন খাতুন (৯) নামের এক ছাত্রী নিহত ও তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২১ এপ্রিল) সকাল নয়টার দিকে পাবনার পৌর সদরের শিবরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত আফরিন পাবনা পৌর এলাকার শিবরামপুর মহল্লার আইয়ুব আলীর মেয়ে।

স্কুলের প্রধান শিক্ষক এনামুল কবির সিদ্দিকী জানান, সংস্কার কাজের জন্য স্কুলের দেয়াল ঘেঁষে বালুসহ নির্মাণ সামগ্রী রেখেছিলেন ঠিকাদার। সকালে কয়েকজন শিক্ষার্থী স্কুলের দেয়ালের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় তাদের ওপর দেয়াল ধসে পড়ে। এতে গুরুতর আহত হয় শিবরামপুর মহল্লার আইয়ুব আলীর দুই মেয়ে দ্বিতীয় শ্রেণির আফরিন খাতুন (৯) ও প্রথম শ্রেণির আফসানা খাতুন (৭); মানিক রতনের ছেলে প্রথম শ্রেণির ইসমাইল হোসেন (৬) ও আমির উদ্দিনের ছেলে শিশু শ্রেণির আল আমিন (৫)।

ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।

আহত চার জনকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় আফরিন ও ইসমাইলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে নেওয়ার পর চিকিৎসক আফরিনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার রফিকুল ইসলাম আফরিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান জেলা প্রশাসক জসিম উদ্দিন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।  

জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, ‘তাৎক্ষণিকভাবে আহতদের চিকিৎসার খরচের জন্য শিক্ষার্থী প্রতি ১০ হাজার টাকা করে সহায়তা দিয়েছি। সেই সঙ্গে দেয়াল ধসের ঘটনা খতিয়ে দেখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেয়াল ধসের ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম