অধ্যাপক রেজাউল হত্যা: প্রদীপ প্রজ্বালন কর্মসূচিতে প্রক্টরের বাধা

রাবি প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৮, ২২:৪২আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ২২:৪২

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রক্টরের বাধায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী স্মরণে প্রদীপ প্রজ্বালন কর্মসূচি আয়োজন করতে পারেনি বিভাগের শিক্ষার্থীরা। সোমবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে প্রদীপ প্রজ্বালনের প্রস্তুতিকালে প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বাধা দেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। তবে প্রক্টরের দাবি, ওই সময় বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কার্যক্রম চলছিল। তাই শিক্ষার্থীদের নির্বাচন শেষে কর্মসূচি পালনের কথা বলা হয়েছিল।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক রেজাউল করিম হত্যাকাণ্ডের দুই বছর পার হওয়ায় দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন কর্মসূচির আয়োজন করে ইংরেজি বিভাগ। এজন্য প্রক্টরের অনুমতিও নেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে একপাশে সড়ক বন্ধ করে মোমবাতি প্রজ্বালনের প্রস্তুতি এবং আলপনা তৈরির কাজ করছিলেন শিক্ষার্থীরা। এ সময় হঠাৎই প্রক্টর এসে রাস্তায় চলাচলে সমস্যা হচ্ছে বলে শিক্ষার্থীদের কর্মসূচি বাদ দিয়ে চলে যেতে বলেন। শিক্ষার্থীরা প্রক্টরকে বার বার অনুরোধ করলেও তাদেরকে চলে যেতে বাধ্য করা হয়।
জানতে চাইলে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা যখন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিল তখন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কার্যক্রম চলছিল। তারা রাস্তার একপাশ বন্ধ করে দেওয়ায় শিক্ষকদের চলাচলে সমস্যা হচ্ছিল। তাই আমি তাদের নির্বাচন কার্যক্রম শেষে কর্মসূচি পালন করতে বলি।’
এ ব্যাপারে ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক মাসউদ আখতার বলেন, ‘শিক্ষার্থীরা আমাকে এ ব্যাপারে জানিয়েছে। আমি পরবর্তীতে প্রক্টরের সঙ্গে এ বিষয়ে কথা বলবো।’
এর আগে সকাল ১০টায় হত্যাকাণ্ডে জড়িত আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় অধ্যাপক রেজাউলকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২০১৭ সালের ৬ নভেম্বর আট জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক রেজাউস সাদিক। যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার আগামী ৮ মে রায় ঘোষণার দিন ধার্য করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম