রাজশাহীতে আনসার আল ইসলামের আরেক সদস্য গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৮, ০০:৪০আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ০০:৪৩

রাজশাহী রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আরেক সদস্য আসান আলীকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাত ২টার দিকে নগরীর উপকণ্ঠ কাটাখালি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার মাহেন্দ্রা সরকারপাড়া গ্রামের সোলায়মান আলীর ছেলে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসান আলী আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। র‌্যাব-৫ এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মহানগর পুলিশের কাটাখালি থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।

র‌্যাব বিজ্ঞপ্তিতে আরও জানায়, এর আগে রবিবার ভোরে পুঠিয়ার বানেশ্বর ও জামিরা গ্রাম থেকে এই সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যে আসান আলীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: রাজশাহীতে তিন জঙ্গি আটক: পরিকল্পনা ছিল জঙ্গিবিরোধী কাজে সহায়তাকারীদের হত্যা!

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম