পাওনা টাকা না পেয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনা প্রতিনিধি
২৫ মে ২০১৮, ১৩:১৪আপডেট : ২৫ মে ২০১৮, ১৩:৫৭

পাবনা পাবনার আমিনপুরে পাওনা টাকা না পেয়ে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম ওহাব মণ্ডল (৬০)। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ মে) রাতে এ ঘটনা ঘটে। ওহাব মণ্ডল সুজানগর উপজেলার আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের বুয়ালিয়া গ্রামের বাসিন্দা।

আমিনপুর থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে জানান, বুয়ালিয়া গ্রামের ওহাব মণ্ডলের ছেলে ফরিদ একই গ্রামের নুর হক কাজীর ছেলে রফিক কাজীর কাছ থেকে ২ হাজর ৫০০ টাকা ধার নেয়। বৃহস্পতিবার রাতে রফিক ও তার মা-বাবা পাওনা টাকা চাইতে গেলে টাকা না দেওয়ায় ফরিদের বাবা ওহাবের সঙ্গে রফিক ও তার মা-বাবার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ওহাব মণ্ডলকে পিটিয়ে জখম করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওহাব মণ্ডলকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে ওহাব মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহত ওহাব মণ্ডলের ভাই আবু বক্কর মণ্ডল বাদী হয়ে আমিনপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে রফিক কাজী, তার বাবা নুর হক কাজী ও মা রোকেয়া বেগমকে গ্রেফতার করে।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম