বগুড়ার দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৭ জুন ২০১৮, ২০:৪৬আপডেট : ২৭ জুন ২০১৮, ২০:৫৮

গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী (১০) ধর্ষণের শিকার হয়েছে। বুধবার সকালে উপজেলার কুপতলার আদর্শপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ দুপুরে অভিযুক্ত প্রতিবেশী রায়হান ওরফে রাহেলকে (৩০) গ্রেফতার করেছে। এ ব্যাপারে শিশুর বাবা তার বিরুদ্ধে মামলা করেছেন। সারিয়াকান্দি থানার ওসি সিরাজুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সারিয়াকান্দি উপজেলার নারচি ইউনিয়নের কুপতলা আদর্শপাড়ার মিন্টু সরকারের ছেলে রায়হান ওরফে রাহেল পেশায় ভটভটি চালক। তার দুজন স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। প্রতিবেশী ভ্যানচালক ও তার স্ত্রী চাতাল শ্রমিক বুধবার সকালে তাদের মেয়েকে বাড়িতে রেখে কাজে যান। বেলা ১১টার দিকে রাহেল বাড়িতে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। শিশুর ফুপু টের পেয়ে রাহেলকে আটক করলেও সে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বেলা ২টার দিকে ছাত্রীর পরিবার থেকে সারিয়াকান্দি থানায় খবর দেওয়া হয়। এর পরপরই পুলিশ এলাকা থেকে রাহেলকে গ্রেফতার করে।

সারিয়াকান্দি থানার ওসি সিরাজুল ইসলাম জানান, দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার বাবা থানায় মামলা করেছেন। অসুস্থ শিশুটিকে উদ্ধার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত রাহেল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান