নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে ও বিষপান করে দুই কিশোরীর মুত্যু হয়েছে। রবিবার ( ৮ জুলাই ) পৃথক স্থানে ঘটনা দু’টি ঘটনা ঘটে।
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আকবর হোসেন জানান, রবিবার ভোররাতে আত্রাইয়ের সাহাগোলা রেলস্টেশনে ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সেপ্রস ট্রেনের নিচে কাটা পরে আফরিন সুলতানা (১৪) নামে এক কিশোরীর মুত্যু হয়। সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। তবে তার মুত্যুর কারণ এখনো জানা যায়নি।
আফরিন সুলতানা উপজেলার সাহাগোলা গ্রামের আঙ্গুর হোসেনর মেয়ে এবং সাহাগোলা উচ্চ বিদ্যালয়ের ৭ শ্রেণির ছাত্রী।
অন্যদিকে উপজেলার চক সিংড়া উওর পাড়া গ্রামে সোরাবান তহুরা (১৬) নামে এক কিশোরী বিষপানে আহত্যা করেছে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সোরাবান উপজেলার চক সিংড়া উওর পাড়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে।
ওসি জানান, রবিবার সকালে সোরাবান এবং তার ছোট বোনের মধ্য মোবাইল নিয়ে কথা কাটাকাটি হয়। পরে ছোট বোনের ওপর অভিমান করে বিষপান করে সোরাবান। পুলিশ খবর পেয়ে সোরাবানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায়।
তিনি আরও জানান, দু’টি ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দু’টি অপমৃত্যুর মামলা হয়েছে।







