সুজানগরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

পাবনা প্রতিনিধি
১৩ জুলাই ২০১৮, ১৩:৩০আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১৪:৩৬

উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি পাবনার সুজানগরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ শহিদ শেখ (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (১৩ জুলাই) ভোরে তাকে আটক করা হয়। র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক শহিদ শেখ সুজানগর উপজেলার চরভবানীপুর গ্রামের জাহেদ শেখের ছেলে।
কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সুজানগর উপজেলার চরভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে শহিদ শেখকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১০টি কার্তুজ, একটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করে।
তিনি আরও জানান, আটক শহিদ শেখ দীর্ঘদিন ধরে ওই অবৈধ অস্ত্র, গুলি ও কার্তুজ নিজ হেফাজতে রেখে জনমনে ত্রাস সৃষ্টি করে আসছিল। এ ঘটনায় সুজানগর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের