আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে: বুলবুল

রাজশাহী প্রতিনিধি
১৭ জুলাই ২০১৮, ২২:০২আপডেট : ১৭ জুলাই ২০১৮, ২২:০৯

বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের গণসংযোগ দিন যতই ঘনিয়ে আসছে, বিএনপি ততই এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাজশাহীতে বিএনপির মেয়র প্রার্থী  মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেন, ‘আমাদের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। আওয়ামী লীগের মিথ্যাচার ভোটাররা ভুলছে না। এই অবস্থা দেখে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে। তারা এখন ধানের শীষের গণসংযোগে বোমা হামলা করছে।’

মঙ্গলবার (১৭ জুলাই) বিকালে নগরীর ২২ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল আরও বলেন, ‘আওয়ামী লীগ আমাদের ব্যানার, পোস্টার ও ফেস্টুন ছেঁড়া অব্যাহত রেখেছে। এগুলো খুলে ড্রেনে ফেলে দিচ্ছে। আওয়ামী লীগ সর্বদা প্রতিহিংসার রাজনীতি করে। তারা খুন, নির্যাতন, গুম, মামলা, গ্রেফতার ছাড়া কোনও কর্মকাণ্ড নেই। হামলা চালিয়ে কোনও লাভ নেই।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা কোটি কোটি টাকা দুর্নীতি করে টাকার পাহাড় গড়ে তুলেছে। কিন্তু বিএনপি হচ্ছে উন্নয়নের রুপকার। রাজশাহীর যত ধরনের উন্নয়ন হয়েছে, সব কিছুই বিএনপি আমলে হয়েছে। আমি নির্বাচিত হলে আরও ১২-১৪টি নতুন ফরলেন রাস্তা করা হবে।’

রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বুলবুল বলেন, ‘পুনরায় বিজয়ী হলে বেকারত্ব সমস্যা সমাধানে ক্ষুদ্র শিল্প ও ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়াও কারিগরি প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থাসহ আরও নানা ধরনের কার্যক্রম নেওয়া হবে। সেইসঙ্গে চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবো।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের