রাজশাহী নগরীর সাগরপাড়ায় বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের প্রচারণায় ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার আসামি হিমেলকে দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ‘সোমবার দুপুরে মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক জাহিদুল ইসলাম এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম মর্তুজা পাঁচদিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১৭ জুলাই বিএনপির প্রচারণার সময় সাগরপাড়া বটতলা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওইদিনই অজ্ঞাতনামা আটজনকে আসামি করে মামলা দায়ের করে। গত বৃহস্পতিবার ভোর রাতে ওই মামলায় হিমেলকে গ্রেফতারের পর আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এই মামলায় রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে গ্রেফতার করা হয়েছে।








