পাবনায় চরমপন্থী দলের আঞ্চলিক নেতা হান্নান গ্রেফতার

পাবনা প্রতিনিধি
২৬ জুলাই ২০১৮, ১৭:০৯আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১৭:০৯

চরমপন্থী নেতা আব্দুল হান্নান

পাবনার ফরিদপুরে চরমপন্থী দলের আঞ্চলিক নেতা ও তিনটি হত্যা মামলার পলাতক আসামি আব্দুল হান্নানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়।

 গ্রেফতারকৃত হান্নান উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের খলিশাদহ গ্রামের অফের আলীর ছেলে।

ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান আলী জানান, চরমপন্থী নেতা হান্নান ও তার সঙ্গীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বনওয়ারী নগর গ্রামের সোনার বাংলা ক্লাবের নিচে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হান্নানের সঙ্গীরা পালিয়ে গেলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

ওসি এমরান আরও জানান, গ্রেফতার হান্নান নিষিদ্ধ চরমপন্থী দলের আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা ও একটি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া সে ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম