যেখানে রাষ্ট্রের কর্মচারীরা ভোট চুরির সঙ্গে জড়িত সেখানে আমার ভোটের দাম নেই: বুলবুল

সিরাজুচ ছালেকীন, রাজশাহী
৩০ জুলাই ২০১৮, ১৭:৩৩আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৯:১২

ভোটকেন্দ্রে বুলবুলের অবস্থান রাজশাহী সিটি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, ‘যেখানে রাষ্ট্রের কর্মচারীরা ভোট চুরির সঙ্গে জড়িত সেখানে আমার ভোটের দাম নেই। যে গণতন্ত্রের কথা তারা বলছে সেটা ধোয়াশা। এই বিপন্ন গণতন্ত্রে আমি আমার ভোট পর্যন্ত দেইনি।’ নগরীর বিনোদপুর এলাকার ইসলামিয়া কলেজে অবস্থান শেষে বিকাল ৪টায় ভোট গণনা শুরু হলে তিনি নিজের প্রতিক্রিয়া জানিয়ে এলাকা ত্যাগ করেন।

এ সময় তিনি আরও বলেন, ‘আজকের নির্বাচনে রাষ্ট্রীয় সন্ত্রাস, বিপন্ন গণতন্ত্র ও প্রজাতন্ত্রের কর্মচারীরা যেভাবে ভোট ডাকাতির সঙ্গে জড়িত ছিল তাতে সাধারণ মানুষের অধিকার আজ বিপন্ন। নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারের নীলনকশার বাস্তবায়ন এই নির্বাচন।’

নগরীর উপশহর স্যাটেলাইট স্কুলে সকাল ৮টায় ভোট দেওয়ার কথা থাকলেও তিনি ও তার প্রধান নির্বাচনি এজেন্ট তোফাজ্জল হোসেন তপু ভোট দেননি।

এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ ভোট চুরির অভিযোগ এনে বুলবুল বলেন,‘এ বিপন্ন গণতন্ত্রে আমার পোলিং এজেন্টরা যেখানে ভোট দিতে পারেনি, সেখানে আমার ভোট দিয়ে কি লাভ? এই নির্বাচন একটা নীলনকশা।’

ইসলামীয়া কলেজ কেন্দ্র নিয়ে অভিযোগ করে তিনি বলেন, ‘এই কেন্দ্রে মেয়র পদে কোনও ব্যালট ছিল না।’

তবে বুলবুলের অভিযোগ সত্য নয় জানিয়ে এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কর্মকর্তা আব্দুল্লাহ-হেল শাফি বলেছেন, ‘এটা ভুল বুঝাবুঝি। আমরা বিএনপি নেতাকে বুঝানোর চেষ্টা করেছি।’

তবে নির্বাচনের ব্যাপারে বুলবুলের প্রধান নির্বাচনি এজেন্ট তোফাজ্জল হোসেন তপু বলেন, ‘এটা প্রহসনের নির্বাচন। এই ভোটের দাম নাই। ভোট দিয়ে কী করবো? সব জায়গায় ব্যালট পেপার ছিনতাই হয়েছে।’

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম