ফেসবুকে উসকানিমূলক পোস্ট শেয়ার করায় আইনজীবী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৮, ১৭:৫৮আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৮:৪১

ফেসবুকে উসকানিমূলক পোস্ট শেয়ার করায় আইনজীবী গ্রেফতার নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বিষয়ে সরকারবিরোধী উসকানিমূলক পোস্ট নিজের ফেসবুকে শেয়ার দেওয়ায় সিরাজগঞ্জে এক আইনজীবীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার নাম সাখাওয়াত হোসেন শাকিল। সোমবার (৬ আগস্ট) মধ্যরাতে ডিবি পুলিশের ইন্সপেক্টর রওশন আলীর নেতৃত্বে একদল পুলিশ শহরের মাহমুদপুর মহল্লার ওপেল গার্ডেন এলাকায় অবস্থিত নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। আটক সাখাওয়াত জেলা আইনজীবী সমিতির সদস্য।

পুলিশ সুপার কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ আবু ইউসুফ জানান, সুনির্দিষ্ট অপরাধের ভিত্তিতে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আইনজীবী সাখাওয়াত নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মঙ্গলবার (৭ আগস্ট) বিকালে ডিবি পুলিশের ইন্সপেক্টর রওশন আলী বাদী হয়ে আইসিটি অ্যাক্ট-৫৭(২) ধারার আইনে তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, সাখাওয়াতকে রিমান্ডে এনে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল (বুধবার) তার বিরুদ্ধে আদালত বরাবর আবেদন দেওয়া হতে পারে বলে জানান মামলার বাদী ইন্সপেক্টর রওশন আলী।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান