অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৮, ১৯:১১আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৯:২২

নাটোর নাটোরের লালপুরে ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মিনারুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৭ আগস্ট) দুপুরের দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মিনারুল রাজশাহী জেলার বাঘা উপজেলার বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা। নাটোর কোর্ট ইন্সপেক্টর নাছির উদ্দিন মণ্ডল ও জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, ‘২০১৭ সালের ২৪ জানুয়ারি মিনারুল তার ৮ মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে দেখতে লালপুর উপজেলার দক্ষিণ লালপুর গ্রামে শ্বশুড় বাড়িতে আসে। সেখানে স্ত্রী সুমির সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মিনারুল তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের বড় ভাই সুমন হোসেন বাদী হয়ে লালপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

তদন্ত শেষে মিনারুলের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার বিকালে আদালত মিনারুলের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম