চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৮, ১৫:০৪আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৫:০৪

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আহাদুল হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ আগস্ট) দুপরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকাত আলী এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- গোমস্তাপুর উপজেলার ভাগলপুর গ্রামের দবির, একই গ্রামের হামেদ আলী, রুমেদ, আকালু এবং এরফান আলী টিপু। আসামি হামেদ আলী এবং রুমেদ পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, জমিজমা ও পুকুরের মাছ মারার ঘটনাকে কেন্দ্র করে হাকিমের সঙ্গে দবির পক্ষের দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে ২০০৯ সালের ১৬ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ভাগলপুর এলাকার একটি কুল বাগানে দবিরের লোকজন হাকিমকে মারধর করার সময় দেখে ফেলে আহাদুল। এতে সে বাঁধা দিলে দবিরের লোকজন আহাদুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে আহাদুল গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের শ্বশুর সামসুল পরের দিন গোমস্তাপুর থানায় ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২০০৯ সালের ৩১ ডিসেম্বর গোমস্তাপুর থানার ওসি ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা বাবর আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্য প্রমাণাদি শেষে আজ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং বাকি আটজনকে বেকসুর খালাস দেন।
সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকট জবদুল হক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম