মোবাইলে কথা বলার সময় ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৮, ১৮:০৭আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৯:০২

দোলা কর্মকার সিরাজগঞ্জে হবু বরের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় ছয়তলা বাসার ছাদ থেকে পা পিছলে পড়ে দোলা কর্মকার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের মুজিব সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দোলা কর্মকার ওই এলাকার স্বর্ণ ব্যবসায়ী রিপন কুমার কর্মকার ভুটানের মেয়ে ও সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত বা মামলা কোনোটিই হয়নি।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম উদ্দিন বলেন, ‘স্কুলছাত্রী দোলার টাঙ্গাইলের এক ছেলের সঙ্গে সম্প্রতি বিয়ে ঠিক হয়েছে। ছেলেটি মেডিক্যাল কলেজের ছাত্র বলে জানা গেছে। রাতে বাড়ির ছাদে উঠে কার্নিশে বসে মেয়েটি তার হবু বরের সঙ্গে কথা বলছিল। এ সময় হঠাৎ পা পিছলে পড়ে যান দোলা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান